ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলা

সুজন কুমার মন্ডল ,জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুর নামে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলির অভিযোগে এই মামলা করেন এক শিক্ষার্থী।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আরও ১৮৮ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৯০ জনের নাম উল্লেখ ছাড়া আরও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে রিমন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে অন্য আসামিরা ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। সেখানে আব্দুর রহিম নামের এক আসামির গুলিতে রিমন গুলিবিদ্ধ হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে ১৯০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪