ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক এমপি মোহাম্মদ আলী স্ত্রী-ছেলেসহ কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ আগ্ট) দুপুরের দিকে থানা-পুলিশ তাদের আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সোমবার সকালে মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে আজ (সোমবার) হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরিদর্শক শাহ আলম আরও বলেন, আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।

উল্লেখ্য, গত শনিবার রাতে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে আটক করেন। এরপর আজ সোমবার সকালে তাদেরর হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি মোহাম্মদ আলী স্ত্রী-ছেলেসহ কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪