ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

বললেন সমন্বয়ক হাসনাত

শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ইস্যুটি সারা দেশে এখন বেশ আলোচনায়। শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতির এমন মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। এরপর ফেসবুকে ভিডিও বার্তায় তিনি ফ্যাসিবাদ নির্মূলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিনই দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তিনি তা গ্রহণ করেছেন।

এরপর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাই সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। এরপর দলীয় এক নেতার সাথে মোবাইলে শেখ হাসিনার কথোপকথন প্রকাশ্যে আসে। সেখানেও আওয়ামী লীগ সভাপতি দাবি করেন তিনি পদত্যাগ করেননি। কাজেই তিনিই বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেন।

জয়-শেখ হাসিনার দাবির পর প্রশ্ন ওঠে আসলেই তিনি পদত্যাগ করেছিলেন নাকি তার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। এ আলোচনায় এবার ঘি ঢেলেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি মন্তব্য। মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এমনকি ৫ আগস্ট শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও পরে তিনি যাননি। এরপর বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপতি জানতে পারেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন সমন্বয়ক হাসনাত

শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪