ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

‘মায়ের ডাক’ এর মানববন্ধনে বললেন মান্না

শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শুধু ঢাকায়ই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর সারাদেশে যে জাগরণ তৈরি হয়েছে, এটাকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেন। এসময়ও যদি স্বজনহারা তাদের স্বজনদের ফিরে না পান, তাহলে সে স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন।

তিনি আরও বলেন, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে এলেও এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেনি। আমরা যখন গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলেছি… তখন মন্ত্রীরা বলতেন ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও না কি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি। গণমাধ্যমের কাছে অনুরোধ, বিগত সময় থেকে গুম হওয়ার যত খবর আছে, সব প্রকাশ করুন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আয়নাঘর নিয়ে গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু এ জন্য বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। আমরা চাই, এখন গণশুনানি হোক। গুমসহ অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করতে চাই। তারা শুধু মানুষ গুম করেনি, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘মায়ের ডাক’ এর মানববন্ধনে বললেন মান্না

শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪