ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবারও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে। তবে চলাচলের সময় অন্যান্য দিনের মতো হবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শুক্রবারও চলবে মেট্রোরেল

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪