ঠাকুরগাঁয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
শয্যা সংকটে ভুগছে হাসপাতাল
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালটি পরিদর্শন করে মনে হয়েছে শয্যা সংকটে ভুগছে। আমি কথা কম এবং কাজ বেশি করে থাকি। তাই ঠাকুরগাও জেনারেল হাসপাতালকে আড়াইশো থেকে দ্রুত ৫শ শয্যায় উন্নত করা হবে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমারসহ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কে কোন পর্যায়ে চিকিৎসক হিসেবে থাকবে তা নির্ধারণ করা হচ্ছে। যার যেখানে থাকার কথা তাকে সেখানে বদলি করা হবে। দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোন অবকাশ নেই।
এ সময় মন্ত্রী বলেন, হাসপাতালে সেবা নিতে এসে কোন রোগী যেন অবহেলা শিকার না হয়। সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এর ব্যক্তয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে, মন্ত্রী আসার খবরে কাগজপত্র ঘাটতি থাকায় সদরসহ বিভিন্ন উপজেলার বেশকিছু ক্লিনিক বন্ধ করে পালিয়েছে যায় কর্তৃপক্ষ। সংবাদ কর্মীরা এমন প্রশ্নেও করেন।
এ সময় তিনি জানান, ব্যবসা পরিচালনা করতে গেলে সব কাগজপত্র বৈধ থাকতে হবে। তা না হলে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে। এখন একদিন বন্ধ হয়েছে তখন সারা জীবনের জন্য বন্ধ করতে বাধ্য হবে তারা। এছাড়াও তিনি স্বাস্থ্য বিভাগকে ঢেলো সাজাতে কাজ করছেন বলে জানান মন্ত্রী।




















