ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার: নাহিদ ইসলাম

রোজায় বন্ধ থাকবে স্কুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজানে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। এর ফলে ফলে আপিল বিভাগের আদেশ না আসা পর্যন্ত রোজার সময় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধই থাকবে।

সোমবার (১১ মার্চ) চেম্বার জজ এনায়েতুর রহিম এ আদেশ দিয়ে এ সংক্রান্ত একটি রিট শুনানীর জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

রোববার (১০ মার্চ) দুপুরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি আলাদা দুই প্রজ্ঞাপনে প্রাথমিক স্কুল রমজানের প্রথম ১০ দিন ও মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মাহমুদা খানম।

রোববার (১০ মার্চ) রিটের শুনানি নিয়ে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধের আদেশ দেন বিচারপতি কামরুল কাদের ও বিচাপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

রিটকারী আইনজীবী মাহমুদা খানম বলেন, যানজট ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় এনে তিনি রিট করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোজায় বন্ধ থাকবে স্কুল

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪