ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

রাষ্ট্রপতির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ হাতে নেই, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

এ সময় আসিফ নজরুল বলেন, তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে পদত‍্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণও করেন। প্রায় আড়াই মাস পরে পদত‍্যাগ করেননি বলা মিথ‍্যাচার এবং শপথ লঙ্ঘনের সামিল। এতে তিনি তার পদে থাকার যোগ‍্যতা হারিয়েছেন কিনা, সেটা ভেবে দেখতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেটি টিভিতে লাইভ সম্প্রচার হয়। যেখানে জাতির উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। এর আড়াইমাস পরে এসে তিনি কন্ট্রাডিকটরি কথা (আগের বক্তব্যের সাথে সাংঘর্ষিক) বলতে পারেন না।

তিনি বলেন, এই মন্তব্যের পর উপদেষ্টা পরিষদে আলোচনা হতেই পারে যে তিনি গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য মানসিকভাবে সক্ষম কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আইন উপদেষ্টার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪