রাজশাহী বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন ফল দেশি লিচু ও বৈশাখী আম
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (0.9736111, 0.7136108);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল দেশি লিচু ও বৈশাখী আম। মৌসুমের শুরুতেই এসব ফল কিনতে নগরীর বিভিন্ন বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে রাজশাহীর হড়গ্রাম বাজার,কোট এলাকা, সাহেব বাজার, লক্ষ্মীপুর, শালবাগান ও উপশহর নিউমার্কেট এলাকায় এখন দেশি লিচু ও আগাম জাতের আমের জমজমাট বেচাকেনা চলছে।
বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে দেশি লিচু সীমিত পরিমাণে আসায় দাম কিছুটা বেশি। প্রতি ১০০ দেশি লিচু ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে উঠতে শুরু করেছে গুটি, গোলাপখাস, বৃন্দাবনী ও কাটিমন জাতের বৈশাখী আম। আমের মান ও আকারভেদে প্রতি কেজি ১৫০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, গরমের মধ্যে মৌসুমি ফলের স্বাদ নিতে অনেকেই আগাম কিনছেন লিচু ও আম। তবে সরবরাহ কম থাকায় দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় প্রায় ৫২৮ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে এবার লিচুর ভালো ফলনের আশা করছেন চাষিরা। অন্যদিকে জেলা প্রশাসন আগামী ১৫ মে থেকে গুটি আম সংগ্রহ ও বাজারজাত করার অনুমতি দিয়েছে। এরপর ধাপে ধাপে বাজারে আসবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি জাতের আম।
ফল ব্যবসায়ীরা জানান, আরও কয়েকদিনের মধ্যে বাজারে দেশি লিচু ও বিভিন্ন জাতের আমের সরবরাহ বাড়বে। তখন দামও কিছুটা কমে আসবে বলে আশা করছেন তারা।



















