রাজশাহীর দুর্গাপুরে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো বখতিয়ারপুর বিলের মাঝখানে বিদ্যুতের শট সার্কিটে জাহাঙ্গীর (৩৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাহাঙ্গীর বখতিয়ারপুর বিলে কৃষিকাজ করছিলেন। এ সময় মাঠের ওপর দিয়ে থাকা একটি বৈদ্যুতিক লাইনে শট সার্কিট হলে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।





















