ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

মোদির পরিবারে নতুন অতিথি! নাম রাখলেন দীপজ্যোতি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নতুন অতিথির আগমন ঘটেছে। তার নাম দীপজ্যোতি। যাকে পরম স্নেহে আগলে রেখেছেন মোদি। এমনকী ভগবানের আসনের সামনে নিয়ে গিয়ে নতুন সদস্যকে পুজোও করেছেন তিনি। আসলে এই অতিথি আর কেউ নয়। একটি ছোট্ট বাছুর। কখনো দীপজ্যোতিকে কোলে বসিয়ে মাথায় আদর করছেন, আবার কখনো স্নেহের চুম্বন করছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে দীপজ্যোতির ছবি দেশবাসীর সাথে ভাগ করেন মোদি। সাথে একটা ভিডিও। তাতে দেখা যায়, এক পা দু পা করে প্রধানমন্ত্রীর সাথে ঘুরে বেরচ্ছে বাছুরটি। তাকে কোলে কোলে ভগবানের আসনে নিয়ে গিয়ে পূজো করেন নমো। গলায় মালা ও গায়ে চাদর পরিয়ে দেন। এরপর কোলে বসিয়ে স্নেহের চুম্বন এঁকে দেন মোদি। আর দীপজ্যোতিও দিব্যি নিশ্চিন্তে রয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

কেন এই বাছুরটির নাম রাখা হলো দীপজ্যোতি? নিজেই সেই কারণ জানিয়ে এদিন মোদি লেখেন, শাস্ত্রে বলা আছে, গাভী সর্বসুখ প্রদান করে। লোককল্যাণ মার্গে আমাদের পরিবারে এক নতুন সদস্যের শুভ আগমন হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের প্রিয় গরু একটি বাছুর প্রসব করেছে। যার কপালে রয়েছে আলোর চিহ্ন। তাই এর নাম দিয়েছি দীপজ্যোতি।

ছবিতেও দেখা গেছে দীপজ্যোতির কপালে একটি সাদা অংশ জ্বলজ্বল করছে। প্রধানমন্ত্রী মোদির পশুপ্রেম বিশেষ করে গোপ্রীতির কথা কারওই অজানা নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদির পরিবারে নতুন অতিথি! নাম রাখলেন দীপজ্যোতি

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪