ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ৩ শিশু শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দু’জন। নিহতরা হলো-মিম (১২), তানজিলা (১১) ও বিথি (১২)। আহতরা হলো- ফাতেমা ও সাদিয়া।

খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনর রশীদ জানান, রোববার সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষ শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।

এতেে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তানজিলা ও বিথি নামের আরও দুইজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্দ স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ৩ শিশু শিক্ষার্থী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪