বাস-ট্রাক সংঘর্ষ, তিন পোশাক শ্রমিক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় কারখানার পোশাক শ্রমিকদের বহনকারী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাক কর্মী ফুলি (৩৩) ও বিথি (৩৪) নিহত হয় এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২০) নিহত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, পোশাক শ্রমিদের একটি বহনকারী বাস ও আরিচাগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে শিবালয়ের বোয়ালী ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।





















