ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছে। এরমধ্যে ৫ মাস বয়সী শিশু সন্তান রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মো. মামুন (৪০), ৫ মাস বয়সী শিশু ছেলে সাইফান, আলাউদ্দিন হাজারী (৫৫) এবং সাজেদা খাতুন (৪০)

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় একটি পিকআপ বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ানো ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ওই পিকআপটিকে ওভারটেক করছিল একটি মাইক্রোবাস। এ সময় পেছন দিক থেকে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ সময় গুরতর আহত ৫ মাস বয়সী শিশু সাইফানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে । আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ নিহত ৪

সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪