‘নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে। সুষ্ঠু নির্বাচন সত্ত্বেও দেশি-বিদেশি চক্র নির্বাচন নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাঝধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দেশের বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে। যারা কারো অধীনে কাজ করে না।
কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যার রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতাদখলের প্রক্রিয়া বন্ধ করেছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শান্তি, গণতন্ত্র ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাচন সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।





















