ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

নতুন নারী প্রধানমন্ত্রী পেলো শ্রীলঙ্কা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা। এই নারী প্রধানমন্ত্রী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের এমপি ড. হরিণী অমরাসুরাইয়া। বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা মিরর এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হরিণী অমরাসুরাইয়া। এছাড়াও অমরাসুরাইয়া আইন, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের-ও দায়িত্ব পেয়েছেন।

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র ৩টি আসন রয়েছে এনপিপির হাতে। দলের সদস্য নমল করুণারত্নে এক বিবৃতিতে বলেন, শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।

অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া, চার বছর আগে, প্রথম এমপি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন নারী প্রধানমন্ত্রী পেলো শ্রীলঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪