ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় স্থান ও মাজারে হামলা, সতর্ক বার্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয়-সাংস্কৃতিক স্থান এবং মাজারে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে তাদের সতর্ক করে এবং সবধরনের হামলার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে যেকোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলা চালানো অসাধু শক্তিকে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

বলা হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ হাজার বছর ধরে সব বিশ্বাসের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে, আমরা সম্প্রীতির দেশে থাকব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যেকোন প্রচেষ্টা বৈষম্য ছাড়াই দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় স্থান ও মাজারে হামলা, সতর্ক বার্তা সরকারের

সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪