ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

দিনাজপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় রসুন ও পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪০ থেকে ২০ টাকা। এদিকে দেশীয় আদা কেজিতে বেড়েছে ৪০ টাকা। রমজান মাসে আর পেঁয়াজ রসুনের দাম বাড়বে না বলে জানান পাইকারী ও খুচরা বিক্রেতারা।

বুধবার (১৩ মার্চ ) বাংলাহিলি বাজারের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে,পেঁয়াজ ও রসুনের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা। দুই দিন আগে দেশীয় রসুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশীয় আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ কেজিতে ৪০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ ও রসুন কিনতে আসা মহসিন আলী বলেন,দুই দিন আগে আমি রসুন কিনেছি ১৬০ টাকা কেজি দরে,আজ বুধবার রসুন কিনলাম ১২০ টাকা কেজি দরে। দেশীয় পেঁয়াজ কিনেছি ৯০ টাকা কেজি দরে,আজ খুচরা কিনলাম ৭০ টাকা কেজি দরে। দুইটি পণ্যের দাম কমায় আমাদের মত খেটে খাওয়া মানুষের জন্য খুব ভালো হয়েছে। এখন একটু পেঁয়াজ রসুন কিনতে পারবো।

বাংলাহিলি বাজারের খুচরা পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা মোকারম হোসেন বলেন,গত সোমবার (১১ মার্চ) পাইকারী বাজার থেকে প্রতিকেজি দেশীয় পেঁয়াজ ৮৭ টাকা দরে কিনে খুচরা ৯০ টাকা দরে বিক্রি করছি। আজ বুধবার (১৩ মার্চ ) সকালে সেই পেঁয়াজ ৬৭ টাকা কেজি দরে কিনে খুচরা ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। দেশীয় রসুন দুই দিন আগে পাইকারী বাজারে ১৫৯ টাকা কেজি দরে কিনে খুচরা ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। সেই রসুন আজ কেজিতে ৪০ টাকা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর দুই আগেও দেশীয় আদা কেজিতে বিক্রি হয়েছে ১৪০ টাকায় আজ সেই আদা বিক্রি করছি ১৮০ টাকা কেজি দরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪