ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামিনের দিনেই নতুন বিতর্কে পরীমনি, আদালত প্রাঙ্গণ থেকে ফেসবুক পোস্ট চীনা বিনিয়োগে মোংলায় নতুন শিল্পকারখানা গড়তে চায় সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ

পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

থামছেই না সাগরপথে মালয়েশিয়া যাত্রা

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী-পুরুষসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ইনানী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মালয়েশিয়া যেতে ব্যর্থ ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরিফ হোছাইন বলেন, উদ্ধার রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম বলেন, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মায়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। এতে মাঝি বোট ঘুরিয়ে ইনানী উপকূলে চলে আসে। আমরা সাগরের মাঝে ১০ দিনের মতো ছিলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

থামছেই না সাগরপথে মালয়েশিয়া যাত্রা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪