ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

ডেঙ্গু: ১৭ দিনে ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরে একমাসে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিলো। কিন্তু সেপ্টেম্বর মাসের ১৭ দিনেই তা ৩০ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৫৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে ১০২ জন,খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ২৫, বরিশাল বিভাগে ৮০ জন , ময়মনসিংহ বিভাগে ১৩ ও রংপুর বিভাগে তিনজন ভর্তি হয়েছে। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২২০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ১১৩ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু: ১৭ দিনে ৩০ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪