ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১০ জনের

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ‍ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবান জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত ওয়াহিদকে বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয় এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে ওয়াহিদের ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের’ তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন সীতাকুন্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও ৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে চট্টগ্রামে ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বরের ১২ দিনে ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মারা গেছে ১০ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং দুই শিশু।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১০ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪