চলতি অর্থবছরেই সিটি-ইউপি-পৌরসভাসহ ৫ নির্বাচন

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই আলোকে কাজ করছে নির্বাচন কমিশন। তবে এর জন্য বিশাল অর্থ ব্যায় হবে এর জন্য সংশ্লিষ্ট দপ্তরের ক্লিয়ারেন্স পেলেই তফশিল ঘোষনা করা হবে।
শুক্রবার(১৪আগষ্ট) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান খুকুর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এসে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
তিনি বলেন, আগামী ৪ বছরে আমরা বাংলাদেশের ৫ কোটি পরিবারের সকল মহিলার হাতেই ফ্যামেলী কার্ড পৌছে দিব। এর আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী আমার স্ত্রী, সবাই ই কার্ড পাবেন। কেউ যদি সে অর্থ রাষ্টের ফান্ডে জমাদেন সেটা তাদের ব্যপার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি মো: মজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি এম এ মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান প্রমূখ।
এ সময় মন্ত্রী আরো বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। যার মধ্যে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে মৌলভীবাজারে। তিনি বলেন আমরা এই কাজ গুলো আমরা করছি আগামী ৫ বছর পর ভোটের চিন্তা করে। আমরা কারচুপির ভোট করবো না। কাজ করবো জনগনের জন্য জনগণ কাজ দেখেই আমাদের ভোট দেবে।
এর আগে শুক্রবার সকালে শ্রীমঙ্গল রাধানগর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে কালে মন্ত্রী বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি আরো বলেন, মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকেরা নির্বিঘ্নে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহ আলম শ্রীমঙ্গল-রাধানগর-মহাজেরাবাদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রীমঙ্গল শিশু উদ্যান পরিদর্শন এবং শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত বহুতল ভবনের নির্মাণকাজ ও কলেজ রোড ময়লার ভাগার পরিদর্শন করেন। পরে তিনি শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।




















