ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

গ্রাম আদালতের জরিমানার সীমা বাড়াতে সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ লাখ টাকা করার প্রস্তাব করে গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০২৪ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মঙ্গলবার (৫ মার্চ) বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলটি উত্থাপন করে মন্ত্রী বলেন, সরকার গ্রাম আদালতের কর্তৃত্ব বাড়াতে চায়, গ্রাম আদালত আইন, ২০০৬ এর অধিকতর সংশোধনকল্পে আনীত এই বিলে গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয়। কিছু মামলায় কোনো সদস্য অনুপস্থিত থাকলে আদালত কাজ করতে পারে না। এ অবস্থায় অনুপস্থিত সদস্য বৈঠকে উপস্থিত থাকার জন্য সাত দিন সময় পাবেন। যদি ওই সদস্য নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে না পারেন, তাহলে চেয়ারম্যান একটি অতিরিক্ত ভোট দেওয়ার ক্ষমতা পাবেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ২ মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাম আদালতের জরিমানার সীমা বাড়াতে সংসদে বিল

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪