ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে।বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়।

সে সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা টহল দল চার রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

হামলায় তিনজন কর্মকর্তা, একজন জুনিয়র কমিশন কর্মকর্তা ও ৫ জন সেনাসদস্য আহত হয়েছে। এ ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪