ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

গাজীপুরপ্রিতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

দগ্ধদের মধ্যে ফারজানা আক্তার, মহিদুল ইসলাম, শিশু নিরব, নারগিস আক্তার, জহিরুল ইসলাম, শিল্পি আক্তার, শিশু নূর নবী, শাপলা বেগম, মো. সোলাইমান, মো. আকাশ, কুটি মিয়া, সুমন মিয়া ও মোতালেব হোসেনের নাম জানা গেছে।

এলাকবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার তেলিচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন। ওই বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের একটি দোকান থেকে শফিকুল ইসলাম নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সেই সিলিন্ডারটি লাগানের সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন।

এসময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে কোনাবাড়ি এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে নিয়ে যান।

কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪