ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত খায়রুল মোস্তফা (২৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা ওমর ফারুকের ছেলে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন রাত ৮াটর দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কের পাশে নাসিরের স-মিলের মেইলের ফেলে রাখা গাছের গুঁড়ির সাথে সিএনজির চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি আরোহী মোস্তফা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে রাত ১টার দিকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪