ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রয় অনিয়মে ৪৫৯ কোটি টাকা ক্ষতি, ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের পোশাকশিল্প সচল রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু

কোটা ইস্যু: ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাতে বাধা এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে, হামলার অভিযোগ তুলে একই দিন দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে। এদিকে রাত ১১টার পর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণমাধ্যমকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

du 2

সোমবার (১৫ জুলাই) দিনভর ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় প্রায় ৩০০ জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাতে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগ আবারও হামলা করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

পরিস্থিতি সামাল দিতে, সোমবার সন্ধ্যায় উপাচার্যের সাথে বৈঠকে বসে প্রভোস্ট কমিটি। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালেয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটা ইস্যু: ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪