ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

‘কাজ করতে পারলে করবো, অপারগ হলে চলে যাব’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় এম সাখাওয়াত হোসেন বলেন, মন খারাপের কিছু নেই, আমার যতটুকু করার সাধ্য ছিলো, করে আসছি।

নতুন মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, এখন যেখানে দেয়া হয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাবো।

এর আগে চলতি মাসের ৮ তারিখ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

এদিকে, শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে দপ্তর বণ্টন করা হয়েছে।

চার উপদেষ্টা শপথের পর অন্তর্বর্তী সরকারে উপদেষ্টাদের দায়িত্বে বড় রদবদল করা হয়েছে। নতুন চার উপদেষ্টার মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দেওয়া হয়েছে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেয়া হয় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়।

নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে লে. জে. জাহাংগীর আলম চৌধুরীকে। একই সাথে তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রি. জেনা. সাখাওয়াত হোসেন।

আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুরোনো উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব । এর আগে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

অন্যদিকে, অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সাথে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন সৈয়দা রিজওয়ানা হাসান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মো. নাহিদ ইসলাম। এবার তাকে বাড়তি হিসেবেতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক-ই-আজমকে ।

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেয়া নতুন ৪ উপদেষ্টা তাদের সাথে যোগ দিলেন।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ১১ মিনিটে নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব রয়েছে।

অন্য উপদেষ্টাদের মধ্যে মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র; শারমিন এস মুরশিদ সমাজকল্যাণ; সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক; আ ফ ম খালিদ হোসেন ধর্ম; হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা; ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ; নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘কাজ করতে পারলে করবো, অপারগ হলে চলে যাব’

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪