ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী

এমপি আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কাছে এমপির নামে অভিযোগ করা হয়।

শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।

এসব বিষয়ে কথা বলতে এমপি আবুল কালাম আজাদের হোয়াটস্এ্যাপ নম্বরে কল করলেও তা রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমপি আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪