ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন বাংলাদেশের পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন

এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মারিয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিষ্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লক্ষাধিক টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার ৩ কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। মারিয়ালি প্রাইমারী স্কুলের কাছে পৌছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি এসে মাইক্রোবাসের গতি রোধ করে। তারা হকিস্টিক দিয়ে গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, কি ঘটনা ঘটেছে হেড অফিসের সাথে পরামর্শ ছাড়া বলতে পারব না।

সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ২৯ লাখ টাকার বেশী টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪