ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও মূল্যস্ফীতি দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ

উত্তরায় ১৪ দিন তীব্র যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগামী ১৪ দিন তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। উত্তরা এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য এই যানজটের আশঙ্কা।

তাই ওই পথে চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্। সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরায় ১৪ দিন তীব্র যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪