ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বিদেশি সফটওয়্যার কেনার আড়ালে অর্থ পাচারের শঙ্কা: ব্যাংক খাতে নতুন উদ্বেগ

আবারও সড়কে কোটাবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে আবারও আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে।শুক্রবার (১২ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

এক দফা দাবিসহ দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিলো শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে পূর্বের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।

এরপর হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরমধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও সড়কে কোটাবিরোধীরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪