ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ বলে মনে করে জাতীয় ছাত্র পরিষদ। আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে রোববার (৬ অক্টোবর) রাতে এ কথা বলেছে জাতীয় ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এলাহান কবীর।

গত ১৫ বছর ভারতীয় তাবেদার সরকার বাংলাদেশ শাসন করেছিলো। তারা দিল্লির হুকুম তামিল করতো৷ বাংলাদেশে নানা ভাবে আধিপত্য বিস্তার করে ভারত৷ প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন শহীদ আবরার ফাহাদ। শুধুমাত্র এই কারণেই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলো হাসিনার লাঠিয়াল বাহিনী মুজিববাদী ছাত্রলীগ।

শাহাদাৎ এর পাঁচ বছর পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। ভারতীয় তাবেদারদের ভারতে পালিয়ে যেতে বাধ্য করে এদেশের ছাত্র জনতা ৷ আমরা আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর ও তার নামে বুয়েটে হল নির্মান সহ বিভিন্ন স্থাপনা নাম করণের দাবী জানাই৷

সেই সাথে শহীদ আবরার স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মানেরও আহবান জানাচ্ছি৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ!

সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪