ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানে অপহরণের ৩৬ ঘন্টা পেরিয়ে গেলে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, ব্যাংকের রুমা শাখায় সশস্ত্র গোষ্ঠী ভল্ট খুলতে পারেনি। কোনো টাকাও লুট করতে পারেনি। অপহৃত ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি ভালো আছেন। বান্দরবানের থানচি শাখা থেকে ক্যাশ ৮ লাখ টাকা লুট হয়েছে।

পরপর দু’টি শাখায় ডাকাতির ঘটনায় তিনি বলেন, ঈদের বন্ধে সোনালী ব্যাংকের সব শাখা যেন সুরক্ষিত থাকে এজন্য ম্যানেজারদের সাথে মিটিং করেছি। আমাদের অ্যালার্ম সিস্টেম চালু রাখার কথা হয়েছে। সিসি ক্যামেরা কার্যকর, সিকিউরিটি কঠোর এবং অফিসাররা যেন বন্ধের সময় সকাল-বিকেল প্যাট্রোলিং এর মধ্যে থাকে সে বিষয়েও কথা হয়েছে।

উল্লেখ্য,২ এপ্রিল (মঙ্গলবার ) রাতে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এর পরদিন বুধবার (৩ এপ্রিল) সকালে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪