ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘির সান্তাহার বাইপাস নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হবির মোড় নামক এলাকা থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রবিবার (১৬ মার্চ) দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রূপক (৩২)

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, শনিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হবির মোড় নামক স্থানে দুইজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে এক শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫