ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিচার শুরু সম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন পেলে এক-দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব বলেও জানান তিনি।

শনিবার (১ মার্চ) দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কমর্শালায় চিফ প্রসিকিউটর এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোন তাড়াহুড়া করা হবে না।

তবে, অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্খা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে। বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিচার শুরু সম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫