ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

শহিদ পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ভাতা পাবেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে পাবেন। আর আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেয়া হবে এবং শহিদদের পরিবারের জন্য রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠান করে চেক হস্তান্তর করা হবে।

youns

এ সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, যে কোন পরিমাণ অনুদানের হিসাব রাখতে হবে, সংরক্ষণ করতে হবে দাতাদের তালিকা। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

তিনি বলেন, আহতদের চিকিৎসার সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। ফাউন্ডেশন আহতদের যে ক্ষতিপূরণ দেবে তা সরকারের চিকিৎসার খরচ ছাড়াও দেয়া হবে। এ সময় কমিটির পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী এবং সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেয়ার আহবান জানানো হয়।

চলতি সপ্তাহেই শুরু হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম। এরমধ্যে ১০০ কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও ছাত্র আন্দোলনে শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ফাউন্ডেশনের জন্য সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। যার নিবন্ধনও করা হয়েছে। এই ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে কাজী ওয়াকার আহমেদকে। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে।

উপদেষ্টাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহিদ পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ভাতা পাবেন

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪