ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১৪৭৮ জন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এছাড়া শুন্য পাশের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে।

বোর্ড কর্তৃপক্ষের দাবি, অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেড়িয়ে এসেছে বোর্ড এবং শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পাশের হার কমলেও ফলাফল সন্তোষজনক।

যশোর শিক্ষাবোর্ডের তথ্য মতে, এ বছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৩৪ হাজার ১৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৪৪ হাজার ৮৩৪ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ জন ও মেয়ে ৫ হাজার ৩২৭ জন, মানবিক বিভাগে ছেলে ১৭৯ জন ও মেয়ে ৭৯২ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৩৯ জন ও মেয়ে ২৩২ জন।

গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাশের হার ছিলো ৭৩.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৫ হাজার ৪১০ জন। এছাড়া শুন্য পাশের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এ বছর শুন্য পাশের বিদ্যালয়ের সংখ্যা ১১টি। গত বছর ছিল ২টি।

যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেড়িয়ে এসেছি। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পাশের হার কমলেও ফলাফল সন্তোষজনক। তিনি আরো বলেন, শুন্য পাশের বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১৪৭৮ জন

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬