ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন।

যেভাবে আবেদন করবেন

ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য প্রথমে ফল পুনঃনিরীক্ষণ পোর্টালে প্রবেশ করতে হবে।

এরপর—

  1. নির্ধারিত ঘরে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  2. ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
  3. ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
  4. পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
  5. পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।
  6. যে এক বা একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি কত?

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে পুনঃনিরীক্ষণ ফি দিতে হবে। কোনো বিষয় দ্বিপত্রবিশিষ্ট হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবা-এর মাধ্যমে।

ফি দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদনটি সম্পন্ন হবে।

পরে নতুন বিষয় যোগ করা যাবে

ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও কেউ চাইলে আরও বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

একবার কোনো বিষয়ের ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬