সংবাদ শিরোনাম ::
বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে মুনিরা ইয়াসমিন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকালে জেলার নাচোল উপজেলার আখিলা গ্রামের রেল ঘুন্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু মুনিরা ইয়াসমিন হলো একই গ্রামের শাজাহান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮টায় সময় নিজ বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে শিশুর বাবা তার মেয়েকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন ।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





















