ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীর লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত এবং ৫জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পোনে ৫ টার দিকে ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,দিনাজপুর থেকে মাল বোঝাই একটি ট্রাক বিরামপুরে যাচ্ছিল এবং বিরামপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছলে দুটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-২১৩৭), (ঢাকা মেট্রো ট ১৪-৮৯৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ট্রাক চালকের নাম- বেলাল হোসেন (৫২)। তার বাড়ি কুড়াহার,উপজেলা- শিবগঞ্জ, বগুড়া। আহতদের মধ্যে ঈশ্বরদী পাবনার আব্দুল গফুরের ছেলে হোসেন আলী, বগুড়ার দুপচাঁচিয়া বারমাইলের বোলার পাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ট্রাক চালক এরফান হোসেন,পাবনার দুপচাঁচিয়ার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান (৪০),বগুড়া জেলার কাহালু উপজেলার জোগাড় পাড়া গ্রামের পারভেজের ছেলে আব্দুর রশিদ এবং পাবনা দুপচাঁচিয়ার সিয়াম হোসেনের ছেলে মো. শহীদ। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, সন্ধ্যার আগে ফুলবাড়ীর লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী স্থানে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং ৫জন আহত হয়েছে।নিহত-আহতদের স্বজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪