ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

নাটোরে জনসভায় বললেন বিএনপি নেতা দুলু

প্রতিটি হত্যার বিচার করবে বিএনপি

নাটোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করা হোক। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার এদেশে নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার সরকার পতনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রুপকার দাবী করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন।শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই।

সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে জনসভায় বললেন বিএনপি নেতা দুলু

প্রতিটি হত্যার বিচার করবে বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪