ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

পূজা মন্ডপে ইসলামী সংগীত: জামিন পেলেন দুই শিল্পী

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরের জেএমসেন হল পূজামন্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় গ্রেফতার দুই শিল্পীকে জামিন দিয়েছেন একটি আদালত। জামিনপ্রাপ্তরা হলো- শহীদুল করিম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। তারা দুজনেই চট্টগ্রাম কালচারাল একাডেমী নামে একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পী।

এরমধ্যে শহিদুল করিম পেশায় চট্টগ্রামের বেসরকারি তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক এবং নুরুল ইসলাম দারুল ইরফান একাডেমীর শিক্ষক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। জামিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী এড.শামসুল আলম বলেন, আদালত প্রত্যেককে ১ হাজার টাকা বন্ডে অভিযোগপত্র না আসা পর্যন্ত জামিন দিয়েছেন।

এর আগে গত সোমবার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। ওইদিন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিন আবেদন করেন।

জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে জেএমসেন হল পূজামন্ডপে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামে একটি সংগঠনের ৬ শিল্পী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় শুক্রবার একটি মামলা হয়। এতে সংগীত পরিবেশনের সঙ্গে জড়িত ৬ শিল্পীর পাশাপাশি তাদের আমন্ত্রণকারী মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজা মন্ডপে ইসলামী সংগীত: জামিন পেলেন দুই শিল্পী

সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪