চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে এসব জব্দ করা হয়।
জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ সাতছড়ি বিওপির একটি টহলদল মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী সেগুন বাগান নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। চোরাচালান কারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিক বিহীন অবস্থায় ২,৯৮০ প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি জব্দ করেছে বিজিবি। আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৭৫ হাজার টাকা।জব্দকৃত আতশবাজি আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।






















