ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

‘গান গেয়ে গেয়ে’ তরুণকে পিটিয়ে হত্যা, ভাইরাল ভিডিও

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে এক তরুণকে পিটিয়ে মারার একটি ২০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণকে দুটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে তাকে মারধর করছেন কয়েকজন তরুণ।

শনিবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে এ ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি গত ১৪ আগস্টের বলে জানা গেছে। তবে এতদিন পর এসে সেটি জানাজানি হয়েছে।

জানা গেছে, ওই তরুণের নাম মো. শাহাদাত হোসেন (২৪)। তাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল, ষোলশহর দুই নম্বর গেটের ট্রাফিক চত্বর এলাকা।

মো. শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করে আসছিলেন। নগরের ফলমণ্ডির একটি দোকানে চাকরি করতেন।

জানা যায়, ১৪ আগস্ট রাতে নগরে প্রবর্তক এলাকা থেকে শাহাদাতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী শারমিন আক্তার মরদেহ চিহ্নিত করেন। পরদিন শাহাদাতের চাচা মো. হারুন বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের। কিন্তু কেন এ হত্যাকাণ্ড কিংবা কার সাথে বিরোধ, তা এজাহারে উল্লেখ নেই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আরিফ হোসেন বলেন, ভিডিওটি আমরা দেখেছি। পুলিশ অপরাধীদের গ্রেফতারে কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘গান গেয়ে গেয়ে’ তরুণকে পিটিয়ে হত্যা, ভাইরাল ভিডিও

সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪