ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী এসকে গ্রুপ

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মোঃ সোয়াইব খন্দকার, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়পুরহাটের কালাই উপজেলার আওরা পশ্চিমপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে শামীম ইসলাম সব্দুল (২৭) এবং হাতিয়র গ্রামের অরুণ চন্দ্র বর্মনের ছেলে শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন (৩০) ও ঝমুটপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭)। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর গ্রামের মনসুর বেপারীর ছেলে শাহারুল ইসলাম (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৪০)। ও আরেক আসামী বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্দুরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে শাহাদাত হোসেন (৪০) কেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নওগাঁর পত্নীতলা থানাধীন একটি বিআরটিসি ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁসহ আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের এক বা একাধিক ডাকাতির মামলা রয়েছে।এছাড়া তাদের কাছ থেকে লুণ্ঠিত একজোড়া কানের দুল, কয়েকটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুইটি করাত, কয়েকটি হাসুয়া ও একটি প্লাস জব্দ করা হয়েছে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে পাবনার সাঁথিয়ায় বেশ কয়েকটি গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে পাঁচজন ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, পত্নীতলায় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি পাবনার ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, “গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসেন, পত্নীতলা থানার (ওসি) এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট, টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫