ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়।

মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাগেরহাট সনাকের বাগেরহাটের সভাপতি এ্যাড. মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এসময় শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাটের সরকারি কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রেসক্লাবের সাবেক সবাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা, নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫