ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই নারী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন। ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এরমধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন। এরমধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪