ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

কবরস্থানে মিললো সাবেক এমপি একরামুলের শর্টগান

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা। ওই সময় ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড কার্তুজও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

mp 1 1

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে সাবেক সংসদ সদস্য একরামুলের বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তি রাত সোয়া ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

তবে তার ছেলে সুবর্ণচর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্সকৃত ছিলো। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কবরস্থানে মিললো সাবেক এমপি একরামুলের শর্টগান

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪