ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব

সাবেক স্পিকার শিরিন শারমীনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সাথে তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

ব্যাংক হিসাব জব্দ হওয়া অন্যরা হলো-শিরিন শারমীন চৌধুরী স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন এবং তাদের সন্তান সৈয়দ এবতেশাম রফিক, লামিসা শিরীন হোসাইন। চিঠিতে তাদের পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

নির্দেশনায় বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যগ করেন শিরীন শারমিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক স্পিকার শিরিন শারমীনের ব্যাংক হিসাব জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪